Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

La Liga 2024-25: দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ভিনিসিউসকে, বিতর্ক স্পেনে

La Liga 2024-25 (Symbolic picture)
La Liga 2024-25 (Symbolic picture)

 

বার্সিলোনা, ৮ জানুয়ারি : গত শুক্রবার (৩ জানুয়ারি) লা লিগার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের ভিনিসিউস জুনিয়র। এর পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন(আর এফইএফ) ভিনিসিউসকে পরের দুই ম্যাচ ও নিষিদ্ধ করেছে। যার ফলে রিয়ালের হয়ে লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস।

তবে অন্য প্রতিযোগিতায় খেলার জন্য ভিনিকে পাচ্ছে রিয়াল। বৃহস্পতিবার রাতে রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে তার খেলতে অসুবিধা হবে না।

আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীন দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার ম্যাচও নিষিদ্ধ হতে পারত ভিনিসিউস। সে হিসাবে কম মাত্রার শাস্তিই পেলেন ভিনি।

ভিনি দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর অন্য বিতর্কও উঠেছে স্পেনে। দেশটির সংবাদমাধ্যম গুলোর দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফের এক আইন, অন্যদের ক্ষেত্রে অন্য রকম আইন কেন?

You might also like!