Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FIFA Club World Cup 2025: প্রযুক্তিতে ভরা এবারের ক্লাব বিশ্বকাপ

FIFA Club World Cup 2025
FIFA Club World Cup 2025

 

কলকাতা, ১৪ জুন : ক্লাব বিশ্বকাপে এবার দেখা যাবে কিছু নতুন নিয়ম এবং অত্যাধুনিক সব প্রযুক্তি।

অফসাইডে নতুন প্রযুক্তি: এবার ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা ও বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি কার্যকর হবে।

রেফারির জার্সিতে বডি ক্যামেরা: ম্যাচের সময় রেফারির জার্সিতে বডি ক্যামেরা লাগানো থাকবে। কানে থাকা ইয়ারপিসের মাধ্যমে যোগাযোগ করবেন রেফারি। সম্প্রচারের সময় সেই বডি ক্যামেরায় ধারণ করা দৃশ্যও তুলে ধরা হবে। তাছাড়া কেউ রেফারির সঙ্গে খারাপ আচরণ করলে সেটাও ক্যামেরায় ধরা পড়বে।

সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব: এতদিন কোনও খেলোয়াড় পরিবর্তন করতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হতো। এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে। তার মধ্যেই বদলি খেলোয়াড়ের নাম জানিয়ে তারা আবেদন করতে পারবেন। এতে দ্রুত যোগাযোগ হবে এবং সময় কম নষ্ট হবে।

রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক: কোনও সিদ্ধান্তে আপত্তি থাকলে রেফারির কাছে অভিযোগ করতে পারবেন শুধু দলের অধিনায়ক। বাকি খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরতে পারবেন না। সেক্ষেত্রে দায়ী খেলোয়াড়দের রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।

গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম: ছয় সেকেন্ডের বদলে গোলরক্ষকরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। সেই নিয়ম লঙ্ঘন করলে ইনডিরেক্ট ফ্রি কিকের পরিবর্তে এবার থেকে কর্নার কিক দেওয়া হবে।

পেনাল্টি কিকে ডাবল টাচ: পেনাল্টি কিকের সময় খেলোয়াড়ের পা বলে দুই বার স্পর্শ করলে আবার তাকে শট নিতে দেওয়ার আগে প্রথম কিক খতিয়ে দেখা হবে। ডাবল টাচ অনিচ্ছাকৃত হলে তিনি আবার কিক নিতে পারবেন। ইচ্ছাকৃত হলে গোল বাতিল করা হবে।

You might also like!