Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

Game

4 months ago

IPL vs PSL again in 2026: ফের আইপিএলের সঙ্গে পিএসএল হতে চলেছে

IPL vs PSL again in 2026
IPL vs PSL again in 2026

 

আবু ধাবি, ১৬ ডিসেম্বর : আবারও একবার একই সময়ে হতে চলেছে ভারত ও পাকিস্তানের আইপিএল ও পিএসএল। এই নিয়ে টানা দ্বিতীয় বছর এমনটা হতে যাচ্ছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের পর্দা উঠবে ২০২৬ এর ২৬ মার্চ। এক মাসের বেশি সময় চলবে টুর্নামেন্ট। ফাইনাল হবে ৩ মে। সোমবার ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী বছরের পিএসএল হবে আট দলের। আর আগামী ১৭ মার্চ শুরু হতে পারে ২০২৬ সালের আইপিএল। প্রায় আড়াই মাসের টুর্নামেন্ট। ফাইনাল হতে পারে ৩১ মে। আবু ধাবিতে মঙ্গলবার হবে নিলাম। আইপিএলের গত আসর শুরু হয়েছিল ২২ মার্চ। এর ২০ দিন পর শুরু হয়েছিল পিএসএলের দশম আসর, ১১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত চলে খেলা। টুর্নামেন্ট চলাকালে ভারত-পাকিস্তানের সামরিক সহিংসতার কারণে কিছুদিন বন্ধ ছিল খেলা।

You might also like!