Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Copa del Rey : কোয়ার্টার ফাইনালের ড্রয়ে একে অপরকে এড়াতে পেরেছে স্পেনের চির প্রতিদ্বন্দ্বী দুই দল

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

বার্সেলোনা, ২১ জানুয়ারি : এই মরসুমে কোপা দেল রে–র সেমিফাইনাল অথবা ফাইনালে মুখোমুখি হওয়ার জায়গায় রইল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কারণ কোয়ার্টার ফাইনালের ড্রয়ে একে অপর এড়াতে পেরেছে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে ভালেন্সিয়ার মাঠে। আর লেগানেসের মাঠে খেলতে যাবে রিয়াল। শেষ আটে আতলেতিকো মাদ্রিদ প্রতিপক্ষ হবে গেতাফে। আর এই পর্বের আরেক ম্যাচে লড়বে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা।

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখ হবে এক লেগের সবগুলো ম্যাচ। এখানকার জয়ী দল উঠবে দুই লেগের সেমিফাইনালে।বার্সেলোনা ও রিয়াল যদি শেষ আটে জিততে পারে এবং শেষ চারের ড্রয়ে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পায়, তাহলে এই মরসুমে আরও ৩টি ক্লাসিকো দেখা যাবে (লা লিগার ফিরতি লেগসহ)।

You might also like!