Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

AFCON 2025 Final: দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল

Senegal 1-0 Morocco, AFCON 2025 Final
Senegal 1-0 Morocco, AFCON 2025 Final

 

রাবাত, ১৯ জানুয়ারি : ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতল সেনেগাল। ফাইনালে মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় সাদিও মানের দল।

রবিবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতেই দর্শনীয় এক গোল করেন পাপা গুইয়ে। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের।

এনিয়ে দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল। ২০২১ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। আর, মরক্কো এই শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে।

You might also like!