Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

IPL 2025: কোহলিকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আরসিবি সমর্থকরা

Virat Kohli, there's a surprise awaiting you on May 17
Virat Kohli, there's a surprise awaiting you on May 17

 

কলকাতা, ১৪ মে  : সাদা জার্সির ফরম্যাটে কোহলির বর্ণাঢ্য কেরিয়ারকে সম্মান জানাতে এবার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামকে সাদা রঙে সাজানোর উদ্যোগ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা। এক সপ্তাহের বিরতির পর আগামী ১৭ মে থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। শুরুর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠ চিন্বাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে কোহলিকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আরসিবি সমর্থকরা।

কোহলির টেস্ট কেরিয়ারকে সম্মান জানাতে কেকেআরের বিপক্ষে ম্যাচের দিন আরসিবি সমর্থকরা যোগাযোগের মাধ্যমে সবাইকে সাদা পোশাক পরে স্টেডিয়ামে আসার অনুরোধ করেছেন। একজন এক্স ব্যবহারকারী এই প্রস্তাব তুললে ধীরে ধীরে সেটি জনপ্রিয় হয়। এখনও সমর্থকরা এই ক্যাম্পেন চালিয়ে যাচ্ছে।


You might also like!