Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

World Test Championship 2025: লড়াই করেও হেরে গেল পাকিস্তান, প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হল

World Test Championship (Symbolic picture)
World Test Championship (Symbolic picture)

 

কেপটাউন, ৭ জানুয়ারি  : ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত পারল না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল শান মাসুদের দল। সোমবার চতুর্থ দিনের শুরুতে অধিনায়ক শান মাসুদ ১৪৫ রানে আউট হন।

বাবর আজম ৮১ রান করলেও আর কোনও ব্যাটসম্যান অর্ধশতরান করতে পারেননি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪৭৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান ইয়ানসেন এবং ১টি উইকেট নেন মাফাকা। জয়ের জন্য মাত্র ৫৮ রানের টার্গেট স্বাগতিকরা ৭.১ ওভারে বিনা উইকেটে তুলে নেয়।

আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬১৫ রানের পাহাড় গড়লে পাকিস্তান মাত্র ১৯৪ রান করে ফলোঅনে পড়ে। প্রথম টেস্ট ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

You might also like!