Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Liverpool F.C: নুনেসের জোড়া গোলে জয়ের পথে ফিরল শিরোপাপ্রত্যাশী লিভারপুল

Liverpool FC
Liverpool FC

 

ব্রেন্টফোর্ড, ১৯ জানুয়ারি  : ব্রেন্টফোর্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জিতেছে আর্না স্লটের দল লিভারপুল। বদলি নামা দারউইন নুনেসের জোড়া গোলে জয়ের পথে ফিরল শিরোপাপ্রত্যাশী দলটি। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তাঁরা।উল্লেখ্য, লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের মাঠে হেরেছিল স্লটের দল।

ম্যাচে লিভারপুলেরই আধিপত্য ছিল।৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল ৩৭টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পেরেছিল। যেখানে ব্রেন্টফোর্ডের ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল।২১ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ব্রেন্টফোর্ড।


You might also like!