Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

Game

1 year ago

ICC AWARDS 2024: নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের আইসিসি ২০২৪ সালের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন

Amelia Kerr
Amelia Kerr

 

দুবাই, ২৮ জানুয়ারি : ২০২৪ সালের জন্য নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন, লরা ওলভার্ড, চামারি আথাপাথু এবং অ্যানাবেল সাদারল্যান্ডকে পরাজিত করে তিনি এই সম্মান পেলেন। কে–র হলেন প্রথম নিউজিল্যান্ডার যিনি রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি জিতলেন। এছাড়াও প্রথম কিউই যিনি সামগ্রিকভাবে আইসিসি মহিলা ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতলেন ৷

উল্লেখ্য, কের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। ২০২৪ সালে ১৮ ম্যাচে ৩৮৭ রান করেছেন এবং ২৯ উইকেট নিয়েছিলেন টি-২০তে। তিনি টি-২০ বিশ্বকাপের সময় ১৫ উইকেট নিয়েছিলেন। এই টুর্নামেন্টের যে কোনও বোলারের চেয়ে সবচেয়ে বেশি। ২০২৪ সালে তিনি যে ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, কে–র ৩৩ গড়ে ২৬৪ রান করেছিলেন এবং ১৪টি উইকেটও নিয়েছিলেন।


You might also like!