Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Messi Returns to Argentina Squad: বিশ্বকাপ বাছাই পর্ব,আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

Messi Returns to Argentina Squad for Crucial World Cup Qualifiers
Messi Returns to Argentina Squad for Crucial World Cup Qualifiers

 

বুয়েনোস আইরেস, ১৬মে : বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনার। এরই মধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না এই ফরোয়ার্ড। আগামী ৫ জুন চিলির মাঠে খেলার পর ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

আর্জেন্টিনার প্রাথমিক দল :

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি , ওয়াল্তার বেনিতেস।

ডিফেন্ডার:

নাহুয়েল মোলিনা , হুয়ান ফইথ, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো , ভালেন্তিন বার্ক।

মিডফিল্ডার:

আলেক্সিস মাক আলিস্তের, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিনগেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, তিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এন্সো ফের্নান্দেস, নিকোলাস পাস।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, আনহেল কোররেয়া।

You might also like!