Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

MS Dhoni: আইপিএলে প্রথম উইকেটকিপার ধোনি ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন

MS Dhoni
MS Dhoni

 

কলকাতা, ৮ মে : আইপিএলে ধোনির আরেকটি রেকর্ড। বুধবার কলকাতার বিপক্ষে উইকেটের পিছনে দাঁড়িয়ে দুইটি উইকেটে অবদান রেখে আইপিএলে প্রথম উইকেটকিপার, যিনি ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন। কলকাতার বিপক্ষে নুর আহমাদের এক ওভারে সুনিল নারাইন ও আঙ্কৃশ রঘুবংশীর উইকেটেই অবদান ছিল ধোনির। প্রথমে নারিনকে স্টাম্পিং করেন এরপর আঙ্কৃশের ক্যাচ নেন ধোনি। আর তাতেই প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

২৬৯ ইনিংসে স্পর্শ করলেন ধোনি এই মাইলফলক। ২০০ ডিসমিসালের মধ্যে তার ক্যাচ ১৫৩টি, স্টাম্পিং ৪৭টি। তার ধারে কাছে কেউ নেই। ১৭৪ ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন অবসরে যাওয়া দিনেশ কার্তিক। অবসরে যাওয়া আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ১১৩ ডিসমিসাল নিয়ে আছেন তিনে। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ধোনির পরে আছেন ঋষভ পন্থ। ১১২ ইনিংসে তার ডিসমিসাল ১০০টি।

You might also like!