Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

UEFA Conference League: উয়েফা কনফারেন্স লিগ, শিরোপা জিতল চেলসি

Chelsea win UEFA Conference League
Chelsea win UEFA Conference League

 

রোকলা, ২৯ মে : উয়েফা কনফারেন্স লিগ ফাইনালে বুধবার রাতে পোল্যান্ডের রোকলাতে মুখোমুখি হয়েছিল রিয়াল বেতিস ও চেলসি। ফাইনালে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে মারেস্কার দল। কনফারেন্স লিগের শিরোপা জিতে প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সব মেজর টুর্নামেন্টের শিরোপা জিতল। ২০১২ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। ২০১৩ এবং ২০১৯ সালের ইউরোপা লিগের শিরোপা জিতেছে তারা। আর এবার ২০২৫ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা। ম্যাচের প্রথম হাফে বল দখলে এগিয়ে ছিল চেলসি আর আক্রমণে এগিয়ে ছিল বেতিস। ম্যাচের নবম মিনিটে ইসকোর পাস থেকে বেতিসকে এগিয়ে দেন এজ্জালজুলি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ম্যাচের চিত্রটা বদলে দেয় ব্লুজরা। তাতে সাফল্যও পেয়ে যায় মারেস্কার দল। ৬৫ মিনিটে সমতায় ফেরে চেলসি। কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। এই গোলের পাঁচ মিনিট পর আবারও গোল করে চেলসি। পালমারের ক্রস থেকে এবার হেডে গোল করেন নিকোলাস জ্যাকসন। ৮৩ মিনিটে হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন সাঞ্চো। তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। আর ম্যাচের যোগ করা সময়ে শেষ গোলটি করেন কাইসেডো। ৪-১ গোলের জয় পায় চেলসি।

You might also like!