Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup 2025: জয় দিয়ে ক্লাব বিশ্বকাপে শুরু চেলসির

Chelsea start Club World Cup with victory
Chelsea start Club World Cup with victory

 

ফ্লোরিডা, ১৭ জুন : ইউরোপের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই আধিপত্য দেখাচ্ছে। এরই মধ্যে বায়ার্ন নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ডকে ১০-০ গোলে হারিয়েছে। সোমবার রাতে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি। টুর্নামেন্টটা যুক্তরাষ্ট্রে হওয়ায় অনেকেই ভেবেছিলেন এই ম্যাচে অঘটন ঘটতে পারে। কিন্তু সেটা হয়নি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কনফারেন্স লিগ জয়ী চেলসির হয়ে গোল করেছেন পেদ্রো নেতো এবং এঞ্জো ফার্নান্দেজ। পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। দুটি গোল হয়েছে দুই হাফে। ম্যাচের ৩৪ মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো। আর ৭৯ মিনিটে গোল পান ফার্নান্দেজ। সাইনিং লিয়াম ডেলাপের পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

You might also like!