Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: বুমরাহ ও শামি থাকলেন ভারতীয় দলে

Champions Trophy
Champions Trophy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   পিঠের চোটে ভুগতে থাকা জাসপ্রিত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা এ নিয়ে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর মিলল। বুমরাহ থাকছেন ভারতীয় দলে। সেই সঙ্গে শামিকে নিয়েও প্রশ্ন ছিল, তিনি ভারতীয় দলে ফিরছেন কিনা। দীর্ঘদিন পর শামিও ভারতীয় দলে ফিরলেন। গোড়ালির চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন শামি। দলে আছেন হার্দিক পান্ডিয়াও। ওয়ানডেতে বুমরাহ, শামি ও পান্ডিয়া সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। অধিনায়ক থাকছেন রোহিতই। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। তরুণ নীতীশ কুমার রেড্ডি সম্ভাবনা জাগিয়েও ১৫ জনের দলে ঢুকতে পারেননি।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্থ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

You might also like!