Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

Game

1 year ago

Spanish Football: রিয়ালকে হারিয়ে আবারও সুপার কাপ বার্সার মেয়েদের

Super Cup champions (Symbolic picture)
Super Cup champions (Symbolic picture)

 

লেগানেস, ২৭ জানুয়ারি : রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখল বার্সেলোনার মেয়েরা। ছয় মরসুমের মধ্যে পাঁচবার স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনার মেয়েরা। স্পেনের লেগানেসে রবিবার রাতের ফাইনালে বার্সেলোনা ৫-০ গোলে জিতেছে। বার্সেলোনার হয়ে কারোলিন গ্রাহাম হানসেনের একটি ও ইভা পায়োরের দুটি গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর ব্যবধান বাড়ান পাত্রি গুইহারো ও আলেক্সিয়া পুতেয়াস।

মহিলা ফুটবলে রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ বারের দেখায় সবকটিতে জিতল বার্সেলোনা। দুই দল ফাইনালে মুখোমুখি হল এবারই প্রথম। চলতি মাসেই শুরুর দিকে সৌদি আরবে ছেলেদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরফলে মরসুমের প্রথম দুটি ক্লাসিকোতেই জিতলো কাতালান দলটি।

You might also like!