Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 year ago

Sharfuddoula: অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে বাংলাদেশি আম্পায়ার সৈকত

Cricket umpire Saikat (Symbolic picture)
Cricket umpire Saikat (Symbolic picture)

 

কলকাতা, ২৫ ডিসেম্বর : অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন বাংলাদেশের সৈকত। এর পরের টেস্ট হবে ৩ জানুয়ারি, সিডনিতে। এটি সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আম্পায়ার সৈকত।

লাল বলের ক্রিকেটে ৫টি ম্যাচে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছে। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তাঁর বিপক্ষে গেছে। বাকি ২৫টি সিদ্ধান্তই গেছে সৈকতের পক্ষে। যার ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজে দায়িত্ব পেলেন তিনি।

You might also like!