Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

West Indies vs Australia: অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট,ব্রিজটাউনে প্রথম দিনে বোলারদের দাপট

West Indies vs Australia
West Indies vs Australia

 

ব্রিজটাউন, ২৬ জুন : ব্রিজটাউনে বুধবার শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিনেই ১৪ উইকেট পড়েছে দুই দলের। যেখানে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮০ রানে আল আউট করে দেওয়ার পরও বিপদে পড়েছে ক্যারিবীয়রা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাদের শুরুটা কিন্তু ভালো হয়নি। ক্যারিবীয় বোলারদের দাপটে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসে মাত্র একটি ভালো জুটি হয়। উসমান খাজা ও ট্রাভিস হেড। এই দুইজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। ৪৭ রান করেন খাজা আর হেড করেন ৫৯ রান। শেষ দিকে অধিনায়ক কামিন্সের ১৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে ১৮০ রানে নিয়ে যেতে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০ রানে ৫ উইকেট শিকার করেছেন জেডেন সিলস। ৪ উইকেট পেয়েছেন শামার জোসেফ। অস্ট্রেলিয়াকে অল্প রানে গুটিয়ে দিয়েও ভালো জায়গায় নেই স্বাগতিকরাও। ব্যাটিংয়ে নেমে স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সের বোলিং দাপটে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৫৭ রান। ক্রিজে ২৩ রানে ব্র্যান্ডন কিং এবং ১ রানে অপরাজিত আছেন রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন স্টার্ক। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও কামিন্স।

You might also like!