Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 year ago

Champions League: রিয়াল মাদ্রিদের স্বপ্নভঙ্গ করে সেমি-ফাইনালে আর্সেনাল

Arsenal F.C.
Arsenal F.C.

 

সান্তিয়াগো, ১৭ এপ্রিল : দুর্দান্ত পারফরম্যানস দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আর্সেনাল জয় পেল ২-১ গোলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে ২০০৯ সালের পর প্রথমবার ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে পা রাখল তারা। প্রথম লেগে তারা জয় পেয়েছিল ৩-০ গোলে। ম্যাচের ৩টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৫ মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনাল এগিয়ে যায়। কিন্তু কিছু সময় বাদেই ১-১ করেন ভিনিসিউস জুনিয়র। আর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর্সেনালকে জয়সূচক গোল এনে দিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।

You might also like!