Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

WTC final: কামিন্সের কীর্তির পর এনগিডি-রাবাদার তোপে লর্ডস টেস্ট এক রোমাঞ্চকর অবস্থায়

ICC World Test Championship final 2025
ICC World Test Championship final 2025

 

কলকাতা, ১৩ জুন : পেসারদের দাপটে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে দুটো দলই। তবে অষ্ট্রেলিয়া একটু এগিয়ে। দ্বিতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। বাকি আছে আর ২ উইকেট। প্রথম ইনিংসে ২১২ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে দেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিং করল তারা। বৃহস্পতিবারের খেলা শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান।

প্রোটিয়াদের গুড়িয়ে দেওয়ার কারিগর প্যাট কামিন্স। দ্বিতীয় দিন তাদের ছয় উইকেটের পাঁচটিই নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। অন্যটি রান আউট। সব মিলিয়ে মাত্র ২৮ রানে ৬ উইকেট নিয়ে লর্ডসে এখন অধিনায়কদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড কামিন্সের। একইসঙ্গে অস্ট্রেলিয়ার ষষ্ঠ পেসার ও অষ্টম বোলার হিসেবে টেস্ট কেরিয়ারে ৩০০ উইকেট পেলেন অষ্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের চরম নিয়ন্ত্রিত বোলিংয়ের জবাব দিল কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা। দুজনের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৩ রানে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় অস্ট্রেলিয়ার ৭ উইকেট। অষ্টম উইকেটের প্রতিরোধে দলকে দেড়শোর কাছে নিয়ে যান অ্যালেক্স কেরি ও মিচেল স্টার্ক। অষ্ট্রেলিয়ার লিড দুইশ ছাড়িয়ে যাওয়ায় শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।


You might also like!