Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Entertainment

5 days ago

Uttam Kumar Centenary: ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ মোদির, টালিগঞ্জে উত্তমের মূর্তিতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Chief Minister Suvendu Adhikari at the Tollygunge event
Chief Minister Suvendu Adhikari at the Tollygunge event

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলা ও বাঙালির মনন, সংস্কৃতি এবং চলচ্চিন্তনে উত্তম কুমারের জায়গা চিরকালই স্বতন্ত্র। তাঁর সেই মায়াবী হাসি, গভীর চাহনি, অনবদ্য ব্যক্তিত্ব, পোশাকের নিজস্ব স্টাইল কিংবা পর্দায় গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি—সবই যেন বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। শতবর্ষ পেরিয়েও তিনি শুধু বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নন, ভারতীয় সিনেমার ইতিহাসেও তাঁর উপস্থিতি সমানভাবে স্মরণীয়। বাঙালির চিরন্তন ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের জন্মশতবর্ষে তাই তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেন তিনি। এবার জন্ম শতবর্ষের দিন এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট মোদির। বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য। উত্তম স্মরণে মোদির পোস্টে উল্লেখ, ‘মহানায়ক উত্তম কুমার, এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ একাত্ম হতে পেরেছে। তাঁর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, সেটাও ভাগ করে নিলাম।’ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাঁদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরাও তাঁকে মনে রেখেছেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।” 

অন্যদিকে সকাল দশটায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী , গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যামন্ত্রী বলেন, “এই দিনে আমাদের সকলের মহানায়ক প্রাতঃস্মরণীয়। উত্তম কুমার মহোদয়ের এই পৃথিবীতে আসার একশো বছর। এই বিশেষ দিনটি পালন করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর, উপদেষ্টা কমিটির সকলে এবং আমাদের চলচ্চিত্র জগৎ, এই সংস্কৃতিকে যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের প্রায় সকলের উপস্থিতিতে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।” 

You might also like!