Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Entertainment

5 months ago

Sonu Sood: ‘আমরা কি একটু মানবিক হতে পারি না?’—পথকুকুর ইস্যুতে সুপ্রিম কোর্টের অবস্থানে উদ্বিগ্ন সোনু সুদ

Actor Sonu Sood
Actor Sonu Sood

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থানে গভীর হতাশা প্রকাশ করলেন অভিনেতা সোনু সুদ। শীর্ষ আদালত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও খেলার মাঠের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে পথকুকুরমুক্ত করার যে নির্দেশ বজায় রেখেছে, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। পশুপ্রেমীদের সঙ্গে এবার সেই উদ্বেগে গলা মেলালেন সোনু সুদও।

বুধবার আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে শেল্টারে পাঠানো হবে এবং সেখান থেকে আর ওই এলাকায় ফেরানো যাবে না। আদালতের মতে, কুকুর কখন কামড়াবে বা আক্রমণ করবে, তা আগে থেকে বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই শ্রেয়। এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই আবহেই পশুকল্যাণ সংস্থার পাশে দাঁড়িয়ে সোনু সুদ আবেদন জানালেন মানবিক দৃষ্টিভঙ্গির। তাঁর বক্তব্য, পথকুকুরদের সম্পূর্ণ বিতাড়ন কোনও স্থায়ী সমাধান নয়। বরং সঠিক সময়ে টিকাকরণ ও নির্বীজকরণের মাধ্যমেই তাদের সুস্থ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব। 

এই প্রেক্ষাপটে সোনু বলেন, “যেমন আমি একজন ভারতীয়। তেমনই কিন্তু এদেশের প্রতিটি পথকুকুরও ভারতীয়। সেই জন্য তাদের দেশি বলে ডাকা হয়। আমি সকলকে একটাই অনুরোধ করব যে, আমরা যেমন করোনার সময় নিজেদের সুস্থ করে তুলতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছিলাম সেভাবেই আসুন না আমরা আমাদের চারপাশের পথকুকুরদেরও সমস্ত প্রয়োজনীয় টিকাকরণ ও নির্বীজকরণ করাই। এতে ওরাও সুস্থ থাকবে আর সুস্থ থাকবে আমাদের চারপাশ।” করোনা মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন সোনু সুদ। সেই মানবিক সত্তাই এবার ধরা পড়ল পথকুকুরদের অধিকার রক্ষার লড়াইয়ে। তাঁর মতে, পথকুকুররাও সমাজের অংশ, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এই বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা।


You might also like!