Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Delhi Yamuna Flood: দিল্লিতে যমুনার জলস্তরে হ্রাস, নেমে গেল বিপদসীমার নীচে

Delhi Yamuna Flood
Delhi Yamuna Flood

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : দিল্লিতে ধীরে ধীরে নামছে যমুনার জলস্তর। সোমবার সকালে বিপদসীমার বেশ কিছুটা নীচে নেমে গিয়েছে যমুনা নদীর জলস্তর। তবুও বন্যা পরিস্থিতি বিরাজমান দিল্লির বিভিন্ন জায়গায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, যমুনা নদী সংলগ্ন নীচু এলাকার বাসিন্দাদের এখনও নিরাপদ স্থানেই থাকতে বলা হয়েছে। ত্রাণ শিবিরে রয়েছেন তাঁরা।

দিল্লিতে যমুনা নদীর সতর্কতা স্তর ২০৪.৫০ মিটার, যেখানে বিপদসীমা ২০৫.৩৩ মিটার এবং ২০৬ মিটারে পৌঁছলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নদীর প্রবাহ ও সম্ভাব্য বন্যার ঝুঁকি পর্যবেক্ষণেরর জন্য পুরাতন রেল সেতু একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিন্দু হিসেবে কাজ করে। এদিন সকালে পুরাতন রেল সেতুর পর্যবেক্ষণ বিন্দুতে দেখা যায়, যমুনা নদীর জলস্তর বিপদসীমার নীচে নেমে গিয়েছে।

You might also like!