Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Axiom-4 mission: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরছেন শুভাংশু শুক্লা

Group Captain Shubhanshu Shukla
Group Captain Shubhanshu Shukla

 

হিউস্টন, ১৪ জুলাই : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর পথে ফিরছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের চার মহাকাশচারী। তাঁদের মধ্যে রয়েছেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পরে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন। সোমবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ তাঁরা ড্রাগন মহাকাশযানে উঠবেন। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে ড্রাগনের, জানিয়েছে অ্যাক্সিয়ম স্পেস। এই বাণিজ্যিক মহাকাশ মিশনে আরও তিন জন আন্তর্জাতিক মহাকাশচারীর সঙ্গে যুক্ত ছিলেন শুভাংশু। মিশনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত গবেষণা। ফ্লোরিডা উপকূলে সমুদ্রপৃষ্ঠে অবতরণ হবেন তাঁরা। অ্যাক্সিয়ম-৪ অভিযানে গত ২৬ জুন আইএসএস-এ পা রাখেন শুভাংশু এবং তাঁর তিন সঙ্গী। নাসা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ৩৫ মিনিটে (ভারতীয় সময়) আইএসএস থেকে রওনা হবেন চার মহাকাশচারী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, আনডক প্রক্রিয়ার পরে মঙ্গলবার বিকেল ৩টের (ভারতীয় সময়) ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছোবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন মহাকাশযান।

You might also like!