Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Maha Kumbh stampede: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, যোগীর সঙ্গে ফোনে কথা মোদীর

Maha Kumbh stampede
Maha Kumbh stampede

 

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি : যাবতীয় ব্যবস্থাপনা সত্ত্বেও, যা কাঙ্খিত ছিল না, তাই ঘটল মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল গঙ্গা, যমুনা, এবং সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে। বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকেই আহত হয়েছেন, আবার মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। আহত আরও অনেক পুণ্যার্থী। র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। আহতদের সেক্টর ২-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। স্পেশাল এক্সিকিউটিভ অফিসার আকাঙ্খা রানা বলেছেন, "সঙ্গম রুটে কিছু ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু মানুষ আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এটা গুরুতর পরিস্থিতি নয়।" শাহী স্নানের জন্য এদিন এতটাই ভিড় ছিল যে পুণ্যস্নান না করার সিদ্ধান্ত নেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্র পুরী। তিনি বলেছেন, "এই ঘটনায় আমরা শোকাহত। আমাদের সঙ্গে হাজার হাজার ভক্ত ছিল। জনস্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আখড়াগুলি আজ স্নানে অংশ নেবে না।"

পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদী দুইবার ফোন করেন যোগীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

You might also like!