Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Mahakumbh 2025: মৌনী অমাবস্যার আগে প্রয়াগরাজে পুণ্যার্থীদের ঢল, নিরাপত্তায় বিশেষ জোর

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২৮ জানুয়ারি : মৌনী অমাবস্যা উপলক্ষ্যে বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি সামগ্রিক নিরাপত্তার খাতিরে স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করেছে। মেলা চত্বর তিন হাজারের মতো সিসিটিভি ক্যামেরায় সঙ্গে যুক্ত আছে।

৩২৮ টি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ক্যামেরা, ৫০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে আছেন আধা সামরিক বাহিনীর সদস্যরাও। ড্রোনের মাধ্যমে জলের তলদেশের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য এই প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মৌনী অমাবস্যার ভিড়ের কথা মাথায় রেখে চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে। ৮০ জন আয়ুষ চিকিৎসকের একটি দলও কুড়িটি ওপিডি কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। মৌনী অমাবস্যা উপলক্ষ্যে মঙ্গলবার থেকেই প্রয়াগরাজে আসতে শুরু করেছেন ভক্তরা। দ্বিতীয় অমৃতস্নান উপলক্ষ্যে আসছেন ভক্তরা।

You might also like!