Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Bihar News: পাটনায় কংগ্রেসের বিক্ষোভে যোগ পাপ্পুর, বিঁধলেন নির্বাচন কমিশনকে

Pappu Yadav
Pappu Yadav

 

পাটনা, ৯ জুলাই: পাটনায় কংগ্রেসের বিক্ষোভে যোগ দিলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব, বিঁধলেন নির্বাচন কমিশনকে। পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব বুধবার সকালে 'বিহার বনধ'-এর অধীনে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের সঙ্গে যোগ দিতে সচিওয়ালয় হল্ট রেল স্টেশনে যান। রেল অবরোধে শামিল হন তিনি। পাপ্পু যাদব বলেছেন, "আমাদের নাগরিকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করার নির্বাচন কমিশন কে? আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। আমরা কি পাকিস্তান থেকে এসেছি নাকি চিন থেকে? নির্বাচন কমিশন কি বিজেপির বি টিম? তাহলে আমরা এত দিন ভোট দিতে পারলাম কীভাবে? তারা আমাদের ভোটাধিকারের উপর আক্রমণ করছে। এই সিদ্ধান্ত ('বিহার বনধ') রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া হয়েছিল।" পাপ্পু আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে ছাড় দেব না। তারা দেশের দরিদ্র মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে।"


You might also like!