Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

10 months ago

Dilip Ghosh: দিল্লি গিয়েও প্রথম দফায় দেখা মিলল না নাড্ডার, প্রশ্ন, শূন্য হাতে ফিরতে হবে দিলীপকে

Dilip Ghosh
Dilip Ghosh

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : দিল্লি গিয়েও দিলীপ ঘোষের অভিমান মিটল না। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গিয়েও তাঁর দেখা পেলেন না বিজেপি নেতা দিলীপবাবু। তাহলে, কার্যত কি শূন্য হাতেই ফিরতে হবে তাঁকে? যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দিলীপবাবু। বললেন, “যা বলার সময় মতো বলবেন।” তবে শোনা যাচ্ছে, বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার সঙ্গে দেখা হতে পারে দিলীপবাবুর। প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? গত কয়েকদিন ধরে চর্চায় ছিল এই একটাই বিষয়। কখনও শোনা গিয়েছে, দলের তরফে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজে দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। বস্তুত আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের গুরুদায়িত্ব দিলীপবাবুকে দেওয়া নিয়ে অভ্যন্তরীণ ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলে খবর। তবে দিলীপবাবু বলেছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। শুক্রবার সকালে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি রওনা হন বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল, নাড্ডার তলবেই নাকি দিল্লি পাড়ি।

You might also like!