Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

9 months ago

Security Alert: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ৩ আগস্ট বনধের ঘোষণা মাওবাদী সংগঠনের

Maoist bandh August 3
Maoist bandh August 3

 

নয়াদিল্লি, ২০ জুলাই : পশ্চিমবঙ্গ-সহ ৫টি রাজ্যে বনধ ঘোষণা করলো মাওবাদী সংগঠন। আগামী ৩ আগস্ট পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও অসমে বনধের ঘোষণা করেছে মাওবাদী সংগঠন। ৩ আগস্টের বনধকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে মাওবাদী সংগঠনের পক্ষ থেকে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) পূর্বাঞ্চলীয় ব্যুরোর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের দল সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য অমর শহীদ কমরেড বাসভরাজ (নাম্বালা কেশভরাও) কে শত শত লাল সেলাম! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কমরেড বিবেক সহ লুগুবুরুতে ৮ জন কমরেডের হত্যা এবং অপারেশন 'কাগার'-এর অধীনে নৃশংস ফ্যাসিবাদী দমন-পীড়নের প্রতিবাদে ৩ আগস্ট একদিনের বিহার-ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম বনধ সফল করুন! ২০২৫ সালের ২১ মে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার অন্তর্গত গুন্ডেকোট পাহাড়ে আমাদের দলের সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরো সদস্য কমরেড বাসভরাজ ওরফে (নানওয়ালা কেশব রাও) তার দলের সঙ্গে ৬০ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে লড়াই করার সময় শহীদ হন। ২১ মে ছিল ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একটি কালো দিন।


You might also like!