Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

8 months ago

Yamuna Crosses Danger Mark: নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে যমুনা, জলস্তর এখনও বিপদসীমার ঊর্ধ্বেই

Yamuna Crosses Danger Mark In Delhi
Yamuna Crosses Danger Mark In Delhi

 

নয়াদিল্লি, ১ সেপেম্বর : দিল্লিতে যমুনার জলস্তর এখনও বিপদসীমার ঊর্ধ্বেই। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীচু এলাকায়। বিগত কয়েকদিনের মতো সোমবারও বিপদসীমার ওপর থেকে প্রবাহিত হতে থাকে যমুনার জলস্তর। প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে।

বিগত বেশ কিছু দিন ধরে দিল্লি ও লাগোয়া রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতেই যমুনার জলস্তর বাড়ছে। সোমবার সকালে দিল্লির পুরানো যমুনা সেতু এলাকায় দেখা যায়, বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার জলস্তর। যমুনা নদীর জলস্তর ২০৫.৩৩ মিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ক্রমাগত ভারী বৃষ্টিপাতের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে।

You might also like!