Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 year ago

Ravi Kishan: বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে : রবি কিশান

Ravi Kishan
Ravi Kishan

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিজেপি সাংসদ রবি কিশান। পাশাপাশি এই ঘটনায় সমালোচনা করার জন্য বিরোধীদের ভূমিকার নিন্দা করেছেন তিনি। শুক্রবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি কিশান বলেছেন, "এই লোকজন এমন কিছু ঘটনার অপেক্ষায় ছিল, যাতে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে কোণঠাসা করা যায়। এটা ভুল, সেদিন মহা কুম্ভে কোটি কোটি ভক্ত এসেছিল। বহু বছর পর হিন্দুত্ব জেগে উঠেছে।"

রবি কিশান আরও বলেছেন, "যে ঘটনা ঘটেছে, তা আমাদের সবার জন্য বেদনাদায়ক। সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু কারও মৃত্যু নিয়ে রাজনীতি করার চেয়ে দুঃখজনক আর কিছু নেই।" দিল্লি বিধানসভা নির্বাচন প্রসঙ্গে রবি কিশান বলেছেন, "আপদা দিল্লিতে হারতে চলছে, তাঁদের ওপর থেকে জনতা আস্থা হারিয়েছে।"

You might also like!