Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Country

1 year ago

Gurmeet Ram Rahim Parole: ৩০ দিনের প্যারোল মঞ্জুর, স্বস্তি পেলেন গুরমিত রাম রহিম সিং

Gurmeet Ram Rahim Singh
Gurmeet Ram Rahim Singh

 

সিরসা, ২৮ জানুয়ারিঃ  স্বঘোষিত ধর্মগুরু ও ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ৩০ দিনের প্যারোল মঞ্জুর করেছে আদালত। প্যারোল মুক্তি পাওয়ার পর মঙ্গলবার হরিয়ানার সিরসায় নিজের ডেরা আশ্রমে পৌঁছেছেন গুরমিত রাম রহিম সিং। তাঁর আইনজীবী জিতেন্দ্র খুরানা বলেন, "আইন অনুযায়ী তাঁকে ৩০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। প্যারোলের পরে, তিনি সকালে সিরসার (ডেরা) আশ্রমে পৌঁছেছেন। আইন অনুযায়ী, বছরে প্যারোল ৭০ দিনের জন্য এবং ২১ দিনের জন্য ফার্লো মঞ্জুর করা যেতে পারে। এটাকে কোনও নির্বাচন অথবা রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত করা উচিত নয়।”

ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং-এর প্যারোল মঞ্জুর হওয়া প্রসঙ্গে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ বলেছেন, "প্যারোল আইন অনুযায়ী মঞ্জুর করা হয়। এটি কাউকে ঠিক সেভাবে দেওয়া হয় না।"


You might also like!