Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

9 months ago

Tragic Mishap: হরিদ্বার যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২ কানওয়ার যাত্রী

Kanwar Yatra accident,
Kanwar Yatra accident,

 


গাজিয়াবাদ, ২০ জুলাই : হরিদ্বার যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার কানওয়ার যাত্রী। ঘটনাটি ঘটেছে,শনিবার গভীর রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের দিল্লি-মেরঠ রোডে কাদরাবাদ গ্রামের কাছেকাছে। জানা গেছে, এক বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয় দু’জন কানওয়ারি যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে মেরঠ থেকে ফিরছিল দ্রুতগতির একটি অ্যাম্বুল্যান্স। সেই সময় সামনে থাকা বাইক ও স্কুটিকে সজোরে ধাক্কা মারে সেটি। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজন কানওয়ার যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে অ্যাম্বুল্যান্সটি মেরঠ থেকে রোগী নামিয়ে ফিরছিল মোদীনগরের দিকে। সেটিই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কানওয়ারি যাত্রীদের বাইক ও স্কুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।


You might also like!