Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

Tata solar power project : বাংলায় চালু টাটাদের সৌর বিদ্যুৎ প্রকল্প

Tata Power Renewable Energy  (File Picture)
Tata Power Renewable Energy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি সূর্যালোক থেকে সৌর প্যানেলের দু’দিকেই (বাইফেসিয়াল) বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে বিশেষ প্রকল্প হাতে নিয়েছিল। সোমবার তারা এক বিবৃতি জারি করে জানিয়েছে, ১০৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ওই প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, সাধারণ ভাবে সৌরকোষ বা তা থেকে তৈরি প্যানেলের একটি দিক সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। বিশেষ ধরনের কোষ বা তা থেকে তৈরি প্যানেলে তা করা যায় উভয় দিকে। সংস্থাটি জানিয়েছে, চেঙ্গমারি চা বাগানকে সঙ্গে নিয়ে ওই প্রকল্প চালু করেছে তারা। মাটিতে গড়ে তোলা এমন প্রকল্প পূর্বাঞ্চলে এই প্রথম। এটি থেকে বার্ষিক ১৫ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের আশা করছে টাটা গোষ্ঠীর সংস্থাটি। তা সফল হলে প্রায় ২৯,৪২০ লক্ষ টন কার্বন নিঃসরণ কমবে। যা কি না ৪৭,০০০ গাছ রোপণের সমতুল। সংস্থার এমডি-সিইও দীপেশ নন্দার দাবি, ‘‘দূষণহীন বিদ্যুৎ উৎপাদনের পথে এটি একটি মাইলফলক। প্রযুক্তির ক্ষেত্রকে আরও কিছুটা বাড়ানোর ক্ষেত্রে সাফল্য লাভ করে আমরা গর্বিত।’’

You might also like!