Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

1 year ago

LPG Cylinder Price: নববর্ষের শুরুতেই স্বস্তি! একধাক্কায় অনেকটাই দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের

LPG Cylinder Price
LPG Cylinder Price

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। ১ জানুয়ারি থেকে হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা করে কমেছে। অগস্ট মাস থেকে টানা বৃদ্ধি পাচ্ছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাঁচ মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন রেস্তরাঁ এবং হোটেলের মালিকেরা।

ডিসেম্বরে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার দাম ছিল ১৯২৭ টাকা। নতুন বছরের শুরুতে তা কমে হয়েছে ১৯১১ টাকা। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারগুলিকে বাণিজ্যিক সিলিন্ডার বলা হয়। এগুলি মূলত রেস্তরাঁ, হোটেল কিংবা অন্য কোনও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয়। গৃহস্থের ব্যবহারের জন্য রয়েছে ১৪.২ কেজির সিলিন্ডার। সেগুলির দাম অপরিবর্তিতই থাকছে।

You might also like!