Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

RBI MPC Meeting: কমবে EMI -এর টাকা! সুদ কমানোর পথে RBI

Reserve Bank of India (File Picture)
Reserve Bank of India (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসল RBI. শীঘ্রই ব্যাঙ্কে কম হবে EMI- এর পরিমাণ। চলতি সপ্তাহেই সাধারণ মানুষের পকেটকে স্বস্তি দিয়ে লোনের উপর সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে আশা করা যায়, ব্যাঙ্কগুলোও হোম লোন, কার লোনের মতো ঋণে সুদের হার কমিয়ে আনবে। ফলে আমজনতা আশা করতে পারেন যে, 2024 এর শুরু থেকেই ক্রমবর্ধমান মহার্ঘ ঋণ থেকে মুক্তি মিলবে। বিশেষজ্ঞরাও এ বিষয়ে আশাবাদী রয়েছেন। এক্ষেত্রে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সাধারণ মানুষের ঋণের বোঝা হালকা করতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্ক 6 থেকে 8 ডিসেম্বর মানিটারি পলিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত করতে চলেছে। মনে করা হচ্ছে, এই বৈঠকেই রেপো রেট নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে RBI। যা সরাসরি ব্যাঙ্ক থেকে নেওয়া খুচরো ঋণকেই প্রভাবিত করবে। ফলে রেপো রেট পরিবর্তন হলে সাধারণ মানুষের ইএমআইও প্রভাবিত হবে।

You might also like!