Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

State Bank Of India : বড়দিনের উৎসবের আগেই চাপে মধ্যবিত্ত, ঋণের সুদ বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক

State Bank Of India
State Bank Of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্যবিত্তের বড়দিনের উৎসব তেতো করে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।  ফের একবার গাড়ি-বাড়ির ঋণের হার বাড়াল ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্ক। এদিন বেসসি পয়েন্ট পাঁচ থেকে ১০ করা হয়েছে। ফলে সব সুদের ক্ষেত্রেই ইএমআই কমবেশি বাড়বে। এর ফলে স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ ঋণগ্রাহক বাড়তি চাপে পড়তে পারেন।

এক বিবৃতিতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, মেয়াদি ঋণে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িতে ৮.২০ শতাংশ করা হয়েছে। ছয় মাসের মেয়াদি ঋণে সুদ ৮.৪৫ থেকে ৮.৫৫ শতাংশ হচ্ছে। এক বছরের ঋণে সুদের হারও ৮.৫৫ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলির সুদ নেওয়ার হার। গত পাঁচ দফায় এখনও রেপো রেট বাড়ায়নি ভারতের শীর্ষ ব্যাঙ্ক। তারপরেও কেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক ঋণের হার বাড়াল, তার ব্যাখা নেই অর্থনীতিবিদদের কাছে।


You might also like!