Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Business

2 years ago

India GDP Growth: লোকসভা ভোটের মাঝেই স্বস্তি দিল দেশের অর্থনীতি, GDP বাড়তেই 'ধ্যানমগ্ন' মোদীর টুইট

India GDP Growth
India GDP Growth

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। তার মাঝেই স্বস্তি দিল দেশের অর্থনীতি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তথা এনএসও প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে।

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই হিসেব ছিল ৬.২ শতাংশ। অর্থাৎ উন্নতি হয়েছে অনেকটাই। বার্ষিক বৃদ্ধির হার পৌঁছল ৮.২ শতাংশে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত টুইট প্রধানমন্ত্রীর।তবে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের হার ছিল ৮.৬ শতাংশ, যা জানুয়ারি-মার্চের থেকে বেশি।

জিডিপি বৃদ্ধির হিসাবে চীনকে পিছনে ফেলে দিল ভারত। জানুয়ারি থেকে মার্চে চীনের জিডিপি বৃদ্ধির হার ভারতের থেকে কম। মাত্র ৫.৩ শতাংশ।

অর্থমন্ত্রক আগেই জানিয়েছিল, আর্থিক বৃদ্ধি হতে চলেছে ৭ শতাংশেরও বেশি। কেন্দ্রীয় সরকারের দাবি, আগামী ৩ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত।

You might also like!