Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

9 months ago

Gold, Silver Prices Rise: শুক্রবার বাড়ল সোনা ও রূপার দাম

Gold, Silver Prices Rise
Gold, Silver Prices Rise

 

নয়াদিল্লি, ১১ জুলাই : দেশীয় সোনার বাজারে শুক্রবার সোনা ও রূপার দাম বাড়ল। প্রতি ১০ গ্রামে সোনার দাম ৭৬০ টাকা বেড়ে ৮৩০ টাকা হয়েছে। ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,০০০ থেকে ৯৯,১৫০ টাকা প্রতি ১০ গ্রামের মধ্যে। যেখানে ২২ ক্যারেট সোনার দাম ৯০,৭৫০ থেকে ৯০,৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও, প্রতি কেজি রূপার দাম ১,১০০ টাকা পর্যন্ত বেড়েছে। দিল্লির সোনার বাজারে প্রতি কেজি রূপার দাম ১,১১,০০০ টাকা।

দিল্লিতে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৯,১৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯০,৯০০ টাকা । মুম্বইতে, ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,০০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,৭৫০ টাকা। আহমেদাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,০৫০ টাকা এবং ২২ ক্যারেটের সোনার দাম ৯০,৮০০ টাকা। চেন্নাই এবং কলকাতা উভয় স্থানেই ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,০০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,৭৫০ টাকা দেখানো হয়েছে। লখনউতে, ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,১৫০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,৯০০ টাকা। পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম ৯৯,০৫০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,৮০০ টাকা। যেখানে জয়পুরের দাম লখনউয়ের দামের সঙ্গে মিলে যায়। দাম বৃদ্ধির প্রবণতা কর্ণাটক, তেলেঙ্গানা এবং ওড়িশায় বিস্তৃত, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম একইভাবে ৯৯,০০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৯০,৭৫০ টাকা।


You might also like!