Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

10 months ago

Gold Price: গয়নার বাজারে আগুন! বেড়েই চলেছে সোনা-রুপোর দাম

Gold Price:
Gold Price:

 

নয়াদিল্লি, ৩ জুলাই: সোনার দাম বিশ্বের বাজারে বেশ কয়েকদিন ধরেই কমেই চলেছে। ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। তবে বৃহস্পতিবার দেশের বাজারে সেভাবে সোনার দামে কোনও বদল হয়নি। টানা দ্বিতীয় দিন দেশের গয়নার বাজারে সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৮৪০ থেকে ৯২০ টাকা। একই সঙ্গে রুপোর দামেও হালকা বৃদ্ধি দেখা গিয়েছে।

বৃহস্পতিবার দিল্লি-সহ অধিকাংশ বড় শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৯৯,৩৩০ থেকে ৯৯,৪৮০ টাকা প্রতি ১০ গ্রাম দরে। আর ২২ ক্যারেট সোনার দাম ৯১,০৫০ থেকে ৯১,২০০ টাকা।

দাম তালিকা (২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম):

দিল্লি: ৯৯,৪৮০ টাকা

মুম্বই: ৯৯,৩৩০ টাকা

কলকাতা: ৯৯,৩৩০ টাকা

চেন্নাই: ৯৯,৩৩০ টাকা

লখনউ, জয়পুর: ৯৯,৪৮০ টাকা

পাটনা, আহমেদাবাদ: ৯৯,৩৮০ টাকা

হায়দরাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর: ৯৯,৩৩০ টাকা

রুপোর বাজারও চাঙ্গা। বৃহস্পতিবার দিল্লিতে রুপোর দাম পৌঁছেছে প্রতি কেজিতে ₹১,১১,০০০-তে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের ওঠানামা ও ক্রেতার চাহিদা বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

You might also like!