Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Business

2 years ago

Amazon Meta & Google: বিশ্বব্যাপী আর্থিক মন্দার জের, ভারতে আপাতত কর্মী নিয়োগ বন্ধ টেক জায়ান্টদের!

Amazon Meta & Google
Amazon Meta & Google

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সাময়িক বন্ধ করে দিতে চলেছে ফেসবুক, অ্য়াপেল এবং গুগল। সেফনো নামের একটি হিউম্যান রিসোর্স সংস্থা এবিষয়ে জানিয়েছে। তাদের দাবি শুধু এই তিন সংস্থা নয় মাইক্রোসফট, নেটফ্লিক্স এবং অ্য়ামাজনেরও আপাতত ভারতে কর্মী নিয়োগের কোনও পরিকল্পনা নেই।

২০২২ সাল থেকেই বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে একাধিক বড় সংস্থায়। গত বছরেই প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল গুগল। এবং তারপর থেকে একাধিক সংস্থাই খরচ কমাতে কর্মী সংকোচনের দিকে নজর দিয়েছে। তারই মধ্যে নয়া এই রিপোর্ট অনেকের মনেই আশঙ্কা তৈরি করেছে।

তবে আপাতত দুটি ত্রৈমাসিকের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর্থিক পরিস্থিতি উন্নতি হলে ফের এই সংস্থাগুলি নিয়োগ শুরু করবে বলে খবর।


You might also like!