Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Business

2 years ago

Bombay Stock Market : ট্রিলিয়ন মাপকাঠিতে হংকং মাত, শেয়ার বাজারে বিশ্বের চতুর্থ শক্তি ভারত

Bombay Stock Market
Bombay Stock Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশেয়ার বাজারে বিশ্বের চতুর্থ শক্তি ভারত। মঙ্গলবার বাজার খুলতেই এই পালক বম্বে স্টক এক্সচেঞ্জের মুকুটে। হংকংকে ছাপিয়ে নয়া নজির তৈরি হল। দক্ষিণ এশীয় দেশ হিসাবেও নতুন উচ্চতা স্পর্শ হল। সোমবার বাজার বন্ধের সময় ভারতীয় শেয়ার বাজারে মোট মূলধন ছিল, ৪.৩৩ লক্ষ কোটি ডলার। হংকংয়ের ঝুলিতে ছিল মাত্র ৪.২৯ লক্ষ কোটি ডলার।

গত ডিসেম্বরে প্রথম ভারতীয় শেয়ার বাজারের মোট মূলধন ট্রিলিয়ন অর্থাৎ লক্ষ কোটি ডলারের মাপকাঠি ছুঁয়ে ছিল। মাসিক হিসাবে আয় ছিল চার লক্ষ কোটি ডলার। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ বৃদ্ধি ও কর্পোরেট উপার্জনের কারণেই ইকুয়িটি বেড়েছে।

চিনের করোনা বিধি-সহ একাধিক কারণে গত কয়েক মাসে মন্দা গিয়েছে হংকংয়ের। যার জেরে মুখ থুবড়েছে শেয়ার বাজার। সূচকের পতনের জের জেরবার করেছে বাজারকে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে ওই অঞ্চলের দেশগুলি রাজনৈতিক অস্থিরতাও।

You might also like!