Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Business

2 years ago

Semi Conductor Chip : ২০২৬ সালের শেষেই দেশে চালু হয়ে যাবে সেমিকন্ডাকটার চিপ ! জানুন বিস্তারিত

TATA
TATA

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদুই বছরের মধ্যেই ভারতে উৎপাদন হয়ে যাবে সেমিকন্ডাক্টার চিপ । সম্প্রতি, গুজরাতের ধোলেরায় টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর চিপ ফ্যাব্রিকেশন কারখানা তৈরিতে সবুজ সঙ্কেত দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । বুধবার তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এবার তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের তরফে জানানো হল, ২০২৬ সালের শেষের দিকে, ধোলেরার প্ল্যান্ট হাব থেকে সেমিকন্ডাকটার চিপ উৎপাদনের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে ৷

উল্লেখ্য, ধোলেরার হাবটি টাটা গোষ্ঠী ও তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে । ইটি-কে দেওয়া সাক্ষাৎকারে পিএসএমসি জানিয়েছে, ধোলেরা ২৮ ন্যানোমিটার চিপগুলির সঙ্গে আত্মপ্রকাশ করবে, যা পরে ২২ এনএমে নামিয়ে আনা যেতে পারে । ধোলেরায় ৯১ হাজার কোটি টাকার মেগা সেমিকন্ডাক্টর চিপ ফ্যাবটির ওয়েফারের উৎপাদন ক্ষমতা থাকবে প্রতি মাসে ৫০ হাজার পর্যন্ত ।

উচ্চ-পারফরম্যান্স কম্পিউট চিপ তৈরির পাশাপাশি ইলেকট্রিক যানবাহন (EV), টেলিকম, প্রতিরক্ষা, কনজিউমার ইলেকট্রনিক্স, ডিসপ্লে, পাওয়ার ইলেকট্রনিক্স ইত্যাদির জন্য পাওয়ার ম্যানেজমেন্ট চিপ তৈরি করবে এটি । তাইওয়ানে PSMC-এর ছয়টি সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি রয়েছে।


You might also like!