Breaking News
 
INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

 

Weather forercast of Bengal: দীর্ঘস্থায়ী হবে না শীত, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস বঙ্গে

Weather forercast of Bengal
Weather forercast of Bengal

 

কলকাতা, ২৭ নভেম্বর : শীতের এই আমেজ বেশি দিন স্থায়ী হবে না, সপ্তাহান্তে ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকেই একটু একটু করে চড়বে তাপমাত্রা। পরবর্তী তিন-চারদিনে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। নতুন করে পারদ-পতন নিয়ে আপাতত কোনও ইঙ্গিত নেই।

তবে, বৃহস্পতিবার সকালেও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে। কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। আগামী কিছু দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। কমবেশি ঠান্ডার আমেজ বজায় থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…