Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

10 hours ago

Smrutiranjan Mohanty: জিটিএ-র প্রশাসক হলেন স্মৃতিরঞ্জন মোহান্তি

Smritiranjan Mohanty in charge of GTA
Smritiranjan Mohanty in charge of GTA

 

শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বর : গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-তে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার জিটিএ-র প্রধান সচিব স্মৃতিরঞ্জন মোহান্তিকে 'অ্যাডমিনিস্ট্রেটর' বা প্রশাসকের দায়িত্ব দিয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, জুন মাসে জিটিএ-র চিফ এগজিকিউটিভ (মুখ্য নির্বাহী) অনীত থাপা পদত্যাগ করার পর থেকেই অভিভাবকহীন অবস্থায় ছিল জিটিএ। বোর্ড না থাকায় পাহাড়ের একাধিক উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল বলে খবর সামনে আসে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা সচল রাখতে রাজ্য সরকার প্রধান সচিবকেই প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে।

মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে জিটিএ-র প্রশাসনিক কাজকর্ম এবং উন্নয়নমূলক প্রকল্পগুলি গতি পেতে পারে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা দূর করার ক্ষেত্রে এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। জিটিএ-তে নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসকের মাধ্যমেই জিটিএ-র কাজকর্ম পরিচালিত হবে বলে জানা গেছে।

You might also like!