Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

1 day ago

CM Suvendu Adhikari: একসঙ্গে একাধিক ক্ষেত্রে বেতন বৃদ্ধি! বন সহায়ক, প্যারা টিচারদের পর আর কারা পেলেন সুখবর?

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বন সহায়কদের মাসিক বেতন ২ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদের বেতনও ৫ হাজার টাকা করে বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বঘোষণা অনুযায়ী, ফরেস্ট গার্ডদের ভাতাও মাসে ৫ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন তিনি।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫০০ জনের বন সহায়ক বেতন বৃদ্ধিতে উপকৃত হবেন। প্রাথমিকে প্যারা টিচার হিসেবে রয়েছেন ২০৩৪৩ জন। তাঁরাও ভাতা বৃদ্ধিতে উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া, ম্যানেজমেন্ট কর্মীদেরও সাম্মানিক বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী জানান, প্যারা টিচারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইমারি ও আপার প্রাইমারি দুই স্তরেই ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এর ফলে প্রাথমিকে ২০ হাজার ৩৪৩ জন এবং আপার প্রাইমারিতে ২১ হাজার ৮৪৯ জন উপকৃত হবে। প্রাইমারির প্যারা টিচাররা এতদিন ১১ হাজার ৯৪১ টাকা করে বেতন পেতেন। তা বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা করা হয়েছে। আপার প্রাইমারিতে প্যারা টিচাররা ১৫ হাজার ৫২৩ টাকার বদলে ২০ হাজার ৫২৩ টাকা করে পাবেন। ১ নভেম্বর থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।অন্যদিকে, ২ হাজার বন সহায়কদের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। এর জন্য ১৫০০ জন উপকৃত হবেন। ফরেস্ট গার্ডদের ৫ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। ১ অক্টোবর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতা বৃদ্ধি ১ আগস্ট থেকে কার্যকর হবে। শিক্ষাবন্ধুদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ২২৮০ জন। স্পেশাল এডুকেটরদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। ১ নভেম্বর এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। এছাড়াও ম্যানেজমেন্ট কর্মী, এসএসকের সহায়ক, এমএসকের সহায়কদেরও ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে।

পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মীদের বদলির জন্য় নতুন বিল আনা হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে এই বিলে অনুমোদন মিলেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক বদলির বিধিবদ্ধ কাঠামো প্রদানের জন্য বিল আনা হচ্ছে। জরুরি ভিত্তিতে বিধানসভায় পেশ হবে এই বিল।


You might also like!