Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

1 week ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে উত্তরবঙ্গও

Bengal rainfall forecast
Bengal rainfall forecast

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও সতর্কতা নেই। বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ওই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!