Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

West Bengal

11 hours ago

West Bengal Weather Alert: কলকাতাসহ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, তিন জেলায় ভারী বর্ষণের সতর্কতা

Kolkata & West Bengal Rain Alert
Kolkata & West Bengal Rain Alert

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে মঙ্গলবার বর্ষা সক্রিয় থাকার কারণে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি—এই তিন জেলায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। এ ছাড়া কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমসহ অন্যান্য জেলাগুলিতে বাজ পড়ার আশঙ্কার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ধস নামা এবং নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ এই ধরনের বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া জারি থাকতে পারে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

You might also like!