Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Travel

2 years ago

Natural Pools: প্রাকৃতিক সমুদ্রে শরীর ভেজাতে চান? তাহলে যেতে পারেন এই ৪ জায়গায়

Want to soak in the natural ocean? Then you can go to these 4 places
Want to soak in the natural ocean? Then you can go to these 4 places

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল গরমে সকলকেই পাহাড় ডাকছে। আবার মনে হচ্ছে শরীরকে একটু আরাম দিতে করা যাক সুইমিং পুলে জলকেলি। তাহলে একই সাথে পাহাড় এবং প্রাকৃতিক সুইমিং পুলে জলকেলি করলে বিষয়টা কেমন হয়? তাই আপনার জন্য সাজিয়ে রাখা হল এই চার বিশেষ জায়গা।

১) কেম্পটি জলপ্রপাত, উত্তরাখণ্ড

এখানে সাড়ে চার হাজার ফুট উচু থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্ণা। পাহাড়ের খাতে সেই জল জমে তৈরি হয়েছে জলাশয়। উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে স্নানের আনন্দই আলাদা। অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। শুধু কেম্পটি জলপ্রপাত নয়, শৈল শহর মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্যও মনকাড়া।

২. দুধসাগর, গোয়া

সুবজ পাহাড়ের বুকে এই জলধারা যখন নেমে আসে দূর থেকে দেখলে মনে হয় দুধের ধারা। তার থেকেই গোয়ার এই জলপ্রপাতের নাম দুধসাগর। দুধসাগরের একেবারে গা দিয়েই গিয়েছে রেল লাইন। ট্রেনে বসে একদম কাছ থেকে দুধসগারের জলধারা উপভোগ করা যায়। আর উপভোগ করা যায় দুধসাগরের জলে অবগাহন। পাহাড়ের কোলে টলটলে জল। প্রাকৃতিক এই স্নানাগারের টানে দূর-দূরান্ত থেকে আসেন পর্যটকরা।

৩. ক্র্যাং সুরি জলপ্রপাত, মেঘালয়

শিলং থেকে ঘণ্টা তিনেকের দূরত্বে জয়ন্তিয়া পাহাড়ে রয়েছে এই জলপ্রপাত। একাধিক বলিউড ছবির শুটিং হয়েছে এখানে। মেঘালয়ের এই জলপ্রপাত থেকে তৈরি হয়েছে সুন্দর একটি জলাধার। চার দিকে ঘন সবুজ পাহাড়। তার মধ্যে স্বচ্ছ জলের এই স্নানাগারে মনের আনন্দে সাঁতার কাটতে পারেন। এখানে স্নানের সময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয় প্রাকৃতিক সুইমিং পুলে যাওয়ার জন্য।

৪. কাকসাং জলপ্রপাত, অসম

অসমের বোকাখাট থেকে দূরে রয়েছে ছবির মতো সুন্দর এই জলপ্রপাত। অনেক উঁচু থেকে নেমে আসছে ঝর্না। সশব্দে আছড়ে পড়ছে নীচে। সেই জল জমা হচ্ছে পাহাড়ের মধ্যে এক জায়গায়। স্নানের পাশাপাশি এই জায়গাটি স্থানীয়দের কাছে জনপ্রিয় পিকনিক স্পটও। তবে প্রবল বর্ষায় জলস্রোত খুব বেশি থাকলে এখানে স্নান করাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

You might also like!