Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

Sikiyajhora in North Bengal: বাংলার আমাজন এর তকমা পেল উত্তরবঙ্গের সিকিয়াঝোরা

Sikiajhora at North Bengal
Sikiajhora at North Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাজন জঙ্গলের কথা আমরা বইয়ে পড়েছি। কিছু ভাগ্যবান ও বিত্তবান মানুষ হয়তো নিজের চোখেও দেখেছেন। কিন্তু সবার পক্ষে আমাজন জঙ্গল ভ্রমণ সম্ভব না। তাই উত্তর বঙ্গের সিকিয়াঝোরাকে আপনি বিকল্প আমাজন ভেবে নিতেই পারেন। আর সেখানে যেতে গেলে আপনাকে কাড়ি কাড়ি টাকাও খরচ করতে হবে না? কী শুনে চমকে গেলেন তো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সারাবছরই এই জায়গায় ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। বাঘ, জঙ্গল, অন্যান্য বন্য জন্তু, পাখি দেখতে বহু মানুষ এখানে ছুটে আসেন। এছাড়া আপনি সহজেই ঘুরে আসতে পারেন ‘মিনি অ্যামাজন’ সিকিয়াঝোরা। বলা হয়, এখানে থাকা বেশ কয়েকটি জঙ্গল এতটাই গভীর যে নাকি সূর্যের আলোও ভালো করে প্রবেশ করতে পারে না।

প্রশাসন টুরিস্টদের আকর্ষণ করার জন্য বিস্তর খরচ করে এই জঙ্গল সুন্দর করে তুলেছে। বর্তমান সময়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসন বক্সা টাইগার রিজার্ভের (বিটিআর) সীমানায় অবস্থিত একটি পুরানো এবং জনপ্রিয় পর্যটন স্পট সিকিয়াঝোরাকে সংস্কার করে নিয়েছে। আপনিও যদি উত্তরবঙ্গে গিয়ে নৌকা ভ্রমণ করতে চান তাহলে এই সিকিয়াঝোরা আপনার জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই সিকিয়াঝোরা।

সিকিয়াঝোরা নদীর উপর নৌকা নিয়ে ঘুরলে দেখতে পাবেন বহু জীবজন্তুকে। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে। চিতর হরিণ, ভালুক, রেড পান্ডা, সম্বর, বড় কাঠবিড়ালি, বুনো মোষ ইত্যাদি। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাঘকেও দেখতে পাবেন। তাহলে আর দেরী কেন, এখুনই ঘুরে আসুন ভারতের এই মিনি অ্যামাজন থেকে। এটা কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো নয়,এটা যথার্থই দুধ। তাই এবার আপনার ডেস্টিনেশন হোক সিকিয়াঝোরা জঙ্গল।

You might also like!