Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Travel

2 years ago

GANGANI :এ বাংলাতেই রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন? কম খরচে ঘুরে আসতেই পারেন

Near Kolkata - 'Gangoni'
Near Kolkata - 'Gangoni'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাতেই রয়েছে অবিকল গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে একটি জায়গা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতার গনগনিকে (Gangani) বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়। শীলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গড়বেতা স্টেশনের অদূরে গনগনি। সপ্তাহান্তে ভ্রমণের আদর্শ জায়গা। গনগনি আসলে একটি খাদ এলাকা। প্রাকৃতিক উপায়ে উৎপন্ন এই খাদ গড়বেতার বিখ্যাত পর্যটনক্ষেত্র। এই এলাকা মূলত বেলে পাথরে তৈরি। যুগ যুগ ধরে বয়ে নদীর স্রোতে বয়ে পাথর নুড়ি, নদী জলধারা, আর আবহাওয়ার দাপটে এরা নিজেদের চেহারা পরিবর্তন করেছে। আর সেটাই এখানকার প্রধান আকর্ষণ। শীলাবতী নদী কিন্তু এখানে বিশেষ গভীর নয়। চাইলেই পায়ে হেঁটে নদীর বুক থেকে ঘুরে আসতে পারেন। শিলাবতীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ খুবই মোহময়ী।

কলকাতা থেকে গনগনির দূরত্ব ১৮০ কিলোমিটার। গড়বেতা স্টেশন থেকে যে রাস্তা হুমগড়ের দিকে গেছে, সেই পথে গিয়ে ডান দিকে গনগনি। মেদিনীপুর শহর থেকে ৬০ নং জাতীয় সড়ক ধরে শালবনীর উপর দিয়ে শাল জঙ্গল দেখতে দেখতে সোজা চন্দ্রকোনা রোডের উপর দিয়ে গড়বেতায় পৌঁছাবেন। ট্রেনপথে,  মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে এক ঘণ্টার মধ্যে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি। বাসে করে, মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি।

থাকা - গনগনিতে থাকার কোনও জায়গা নেই, থাকতে হবে আপনাকে গড়বেতাতেই। এখানে নানা লজের মধ্যে সোনাঝুরি গেস্ট হাউজ (৮৩৪৮৬৯৪৮০১) এবং আপ্যায়ন লজ (৯৫৪৭৫১৪০৩০) বেশ ভাল পরিষেবা দিয়ে থাকে।



 


You might also like!